Thursday, July 29, 2010

আত্মা


আত্মা নিতান্তই আকস্মিকভাবে দেহের সঙ্গে যুক্ত হয়।প্রত্যেক দেহ বিশ্ব-আত্মা থেকে তার আত্মা পেয়ে থাকে। বিশ্ব-আত্মা থেকে নি:সৃত হয়ে আত্মাকে প্রাথমিকভাবে দেহে অবস্থান করতে হয়। দেহে অবস্থানকালে আত্মা ক্রমবর্ধমানভাবে নিজেকে এক স্বতন্ত্রসত্তা হিসেবে বিকশিত করে। সুতরা: আত্মা পবিত্র রাখা প্রত্যেক মানুষের কর্তব্য। তাই নি:চুপ আত্মাকে সতেজ করতে হবে। তবেই ভাল কাজ করার শক্তি পাবে।

Saturday, November 21, 2009

মালা গাঁথা

আমি আজ মালা গাঁথতে বসেছি

যতবার গেথেছি মালা পড়েছে খসে,

জানি না কি কারণে কোন বা দোষে

তুমি শুধু অপলক নয়নে আমার সামনে বসে

দেখেছ আমাকে,

আমারই নয়নে নয়ন রেখে কি যে করেছ আমায়।

আমার মালা খসে পড়ল সেই দোষে কি তাই

দু হাত ধরে শপথ নিয়ে হাত বাড়ালে আমার দিকে।

মন যে আমার আকুল হল তোমারই দৃষ্টি দোষে

আজ আমি গান শুনাব তোমায় কথাই নাহি ফোটে মুখে

কন্ঠ আমার গিয়েছে জমে বরফ জমার ফাকে,

মধুর হাসি খেলা করে তোমার দুষ্টু চোখের আড়ালে।

বল, আমায় কি করলে তুমি মধুর হাসি হেসে

আমার কন্ঠ কেন রুদ্ধ হল কথা কেনই বা মুখে রইল

বুঝি না আমি জানি না আমি শুধু জানি তুমি

কি করলে আমায় কি করলে তুমি

বন্ধ হল মালা গাথা সেই দিনকার মত

রেখে দিলাম মালা গাথা কন্ঠে পড়ল তালা

তুমি বললে ওগো প্রিয়া বিদায়ের এখন পালা।


কষ্ট


. . হিরা

কষ্টের একপ্রান্তের তুমি আর অন্য প্রান্তে আমি

বেদনা রাঙানো ভালোবাসা মাঝে মধ্যে দেয় হাতছানি

অভিমানের একপ্রান্তের তুমি আর অন্য প্রান্তে আমি

তাইতো দু জনের মধ্যে ব্যবধান অনেকখানি।

বন্ধুত্ব থেকে ভালোবাসা জানি না কিভাবে হয়

তখনোও আমি বুঝিনি ভালোবাসা কারে কয়

যেদিন তুমি বলেছ ভালোবাস আমায়

সেদিন ও আমি বুঝিনি কি হল যে আমার

নিজের সুখ কখনো ও চাইনি তোমার সুখে আঁড়ালে

তোমার সুখে ,সুখ খুঁজে নিয়েছি আমি কষ্টকে ভুলে গিয়ে।

ভালোবেসে যাব আমি যতদিন ভালোবাসা থাকে

দেখব তুমি, আমার ভালোবাসা সব ভালোবাসার উপরে।

Monday, November 16, 2009

শুভ ভালোবাসা

শুভ ভালোবাসা

. . হিরা

অপেক্ষাতে বসেছিলাম অনেকক্ষণ

ভেবেছিলাম তুমি হয়তো বা আমাকে দেবে ফোন

কারণটা ছিল এক বছর পূর্ণ হল ভালবাসার বাঁধন

ঠিক এই দিনে হাতে হাত রেখে বলেছিলে

সন্দেহ কি হয়, আমি শুধু তোমার অন্য কারো নই

বিশ্বাস হয়নি তখন আমার তা ভ্রু কুঁচকে বলেছি সে কথা

আজ আমি তোমায় দিবনা কোন ফোন দেখি তুমি

কতদূর যেতে পার ছেড়ে আমার এই বাঁধন

অচেনা পথ পাড়ি দিয়ে যেদিন করেছিলে দেখা

হাত ধরে দিয়েছিলে কথা যাবে না আমায় ছেড়ে

শত বিপদ হলে যদি আমি থাকি একা

ভাবতেই অবাক লাগে ভুলে গেলে সেইদিনে সেই কথা

একবার ফোন করে বলে দেও শুভ ভালোবাসা

Sunday, November 15, 2009

তোমার কতখানি

তোমার কতখানি

রাইমা আ. হিরা

তাকিয়ে দেখ আকাশের দিকে

কত বিশাল তার দেহখানি,

তাকিয়ে দেখ সমুদ্রের দিকে

বিশাল তার জলরাশি

তাকিয়ে দেখ নিজের দিকে

পড়বে মনে তখনি

আমি ছিলাম তোমার কতখানি।

Wednesday, March 25, 2009

২৬ শে মার্চ



২৬ শে মার্চ বাঙালী জাতির জন্য চিরস্মরণীয় দিন
এই দিনের পাকিস্তানী হানাদার বাহিনী বাঙালী
জাতির উপর বর্বর রচিত হামলা চালায়
একটি দেশকে ধবংস করার পরিকল্পনা চালায় কিন্তু বাঙালী
বীরের জাতি তারা অন্যের দাসত্ব মেনে নেয়নি
তারা তাদের মূল্যবান জীবন বিলিয়ে দিয়ে এই দেশকে স্বাধীন
করেছেন

Monday, January 19, 2009

স্বপ্ন সমুদ্র

আমি আজ সমুদ্র দেখব, যে করেই হোক সমুদ্রকে কাছে থেকে দেখার শখ আমার। আমি সমুদ্রকে দেখব আমার করে। আজ আমার কোন কাজ নেই তাই খুব সকালে আমি সমুদ্রের কাছে চলে এলাম। সূর্য ওঠা থেকে ডোবা পর্যন্ত সমুদ্রের কাছে থাকার দৃঢ় প্রতিজ্ঞ আমার। যাই হোক ,সমুদ্র শুধুই আমার আমি আমার মত করে সমুদ্রকে দেখতে চাই। অবশেষে রক্তিম আভায় চারিদিক আলোকিত করে দেখা পেলাম সূর্যের। সূর্য, আমি এব সমুদ্র আমরা অনেকক্ষণ কথা বললাম। সমুদ্রকে আমি অনেক প্রশ্ন করলাম। সে আমাকে সবগুলো প্রশ্নের উত্তর দিল। সমুদ্রকে আমি প্রশ্ন করলাম তুমি এত বিশাল কেন সমুদ্র আমাকে উত্তর দিল ,তোমরা আছো বলেই। তার ভাল লাগার সাথে আমার ভালো লাগা মিলে গেল। আর এর মধ্যে সূর্য আমাকে প্রশ্ন করল, কি শুধু সমুদ্রের সাথেই কথা বলবে আমার সাথে কথা বলবে না । আমি অবাক হয়ে তার দিকে তাকালাম, ও .. তাই তো তোমার সাথে ও আমার কথা আছে।
আমি তার দিকে তাকিয়ে বললাম , বলতো তুমি প্রতিদিন সকালে ওঠ আবার সন্ধ্যায় অস্তমিত হয়। আসলে তুমি কোথায় যাও….হেসে সূর্য আমাকে বলল আমার যেখানে শুরু সেখানেই আমার শেষ। আমি এর উত্তর বুঝলাম না।
আস্তে আস্তে দেখলাম সূর্যটা খুব বড় হতে লাগলো্ ।
বড় হতে হতে ,আমার সাথে কথা বলতে বলতে, আমার সামনে থেকে অনেক দূরে যেতে লাগলো এর মধ্যে সে ছোট হতে লাগল ।আমি বললাম যেও না ,আমাকে ছেড়ে যেও না, সূর্য তখন উত্তর দিল, যাচ্ছি না.. এই তো আমি তোমার কাছাকাছি । তাহলে তোমার সাথে আমার এত দূরত্ব কেন।আগের মত আমার কাছে এসো না । আসব!তবে তোমার মত আমার আরও অনেক বন্ধু আছে তাদের সাথেও যে আমাকে দেখা করতে হবে।আমি তো আছি , কিন্তু অনেক দূরে, আগের মত কাছাকাছি না তো! আসি বন্ধু বলে আস্তে আস্তে সূর্য আমায় ছেড়ে দূরে যেতে লাগল। আমি কিন্তু তোমার সাথে কথা বলা ছাড়া বাড়ি যাব না।আমি বসে থেকে সমুদ্রের সাথে কথা বলতে লাগলাম। সূর্য চলে যাবার পর আমি আর সমুদ্র খেলা করতে লাগলাম।আস্তে আস্তে আমি সমুদ্রের নামতে লাগলাম । সমুদ্রের ঢেউ এর সাথে খেলা করতে লাগলাম।শামুক , ঝিনুক , বালি, গাছপালা ,ছোট ছোট কীট-পতঙ্গ আর অজানা সব প্রাণীর সাথে কথা বলতে ও খেলা করা শুরু করলাম। তারা সবাই আমার সবচেয়ে ভাল বন্ধু হয়ে গেল। সমুদ্রের ঢেউ এসে আমার সাথে মজা করতে লাগল।আচ্ছা সমুদ্র তুমি এত বিশাল অথচ তোমার কোন অহংকার নেই।আর আমরা কত না বিচিত্র আমাদের মাঝে হিংসা ,অহমবোধ , হানাহানি, মারামারি, ভেদাভেদ আরোও কতকিছু। কিন্তু তোমাকে দেখলে আমার অনেক ভালে লাগে।জান সমুদ্র আমার না কেউ নেই। যে আমার মত করে আমাকে ভালবাসবে। তারা সবাই খুব ব্যস্ত থাকে নিজেকে নিয়ে। তারা কখনও আমার কথা ভাবে না । বাবা থাকেন নিজের ব্যবসা নিয়ে আর মা থাকেন তার মিটিং জনসভা আর বিউটি পার্লার নিয়ে। আমাকে সারাক্ষণ একা বাসায় থাকতে হয়। তারজন্যই আজ আমি চুরি করে বাসা থেকে পালিয়ে এসে তোমার কাছে আশ্রয় নিয়েছি।কথা বলতে বলতে এক সময় আমার দু’চোখ গড়িয়ে জল বের হয়ে এল । আর তখন সমুদ্র তার সবটুকু সৌন্দর্য দিয়ে আমার কাছে হাত বাড়ালো। এমন সময় আকাশ তার সৌন্দর্যের সবটুকু নীল ছড়িয়ে সমুদ্রের গায়ে মাখিয়ে দিল । ঠিক তখনই আমার মনে হল আকাশ যেন আমার কথা ভেবে তার নীল দিয়ে সমগ্র আকাশকে ঢেকে দিল । সমুদ্র আকাশের নীলগুলোকে খুব যত্নসহকারে তার ঢেউয়ের ভাজে ভাজে ছড়িয়ে দিল। আকাশের মত বিশাল আকৃতির ঢেউগুলো আমাকে ভাসিয়ে নিয়ে যাবে অনেক দূর।বিশাল সমুদ্রের সামনে আমাকে মনে হয় বালুর একবিন্দু ক্ষুদ্র কণা। মানুষের মনে বিশালতা বলে কিছু নেই আমার ঠিক তখনই মনে হল। এভাবেই আমার সারাটাদিন কাটল। আমি এখন সমুদের সাথে কথা বলা শেষ করলাম। ঠিক তখনই আমার সূর্যের কথা মনে হল । সূর্য তুমি কোথায়? আমি এখন বাসায় যাব। দয়া করে একটু কাছে আস না । সূর্য হেসে উত্তর দিল এই তো আসছি... পশ্চিম আকাশে লাল আভা ছড়িয়ে দি্য়ে সূর্য আবার আমার কাছে চলে এল । সূর্য আমি এখন বাসায় যাব। আচ্ছা তবে বিদায়। তারপর আমি সমুদ্রের সাথে কথা বলতে শুরু করলাম ... সমুদ্র আজ আমি তোমাকে দেখে মুগ্ধ হলাম । আমি যদি প্রতিদিন তোমার কাছে এভাবে আসতে পারতাম। তাহলে কি মজাই না হত । সমুদ্র বলল.. প্রতিদিন আসলে আমার প্রতি তোমাদের ভালবাসা কমে যেত।যাও আজকের মত বাড়ি ফিরে যাও । আবার হয় তো তোমার সাথে দেখা হবে। আমি বললাম না আমি বাড়ি যাব না !আর এর মধ্যেই মা খুকু বলে আমাকে জাগালেন । সমুদ্র দেখা আমার হল তবে তা স্বপ্নের মধ্যে সামনা সামনি না । জানিনা কখনও একাকী সমুদ্র দেখতে পারব কিনা । তবুও আমার মনে হয় আমি সমুদ্রকে দেখব আমার মত করে ।
আসলে চুরি করা বলতে আমরা সারাদিন যা ভাবি রাতে তা স্বপ্নের মাধ্যমে প্রকাশ করি ।আর একা থাকলে যে কেউ ঐ রকম ভাবতেই পারে। এটাই স্বাভাবিক। আর তা হচ্ছে স্বপ্ন সমুদ্র।